ইউএসএস আব্রাহাম লিংকনের নাবিকদের মানসিক স্বাস্থ্য নিয়ে উদ্বেগ

Date:

spot_img

গত নয় মাস ধরে সাগরে মোতায়েন থাকা মার্কিন রণতরী ইউএসএস আব্রাহাম লিংকনের নাবিকদের মানসিক স্বাস্থ্য নিয়ে ওঠা উদ্বেগ উড়িয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নাবিকদের পরিবারের পক্ষ থেকে দীর্ঘ সময় সমুদ্রে অবস্থান নিয়ে শঙ্কা প্রকাশ করা হলেও ট্রাম্প দাবি করেছেন, এ নিয়ে উদ্বিগ্ন হওয়ার মতো কোনো পরিস্থিতি তৈরি হয়নি। তাঁর ভাষায়, রণতরীটির মোতায়েনকালও ‘যথেষ্ট দীর্ঘ নয়’।

তবে শিগগিরই ইউএসএস আব্রাহাম লিংকনকে পরিবর্তন করে একই ধরনের আরেকটি রণতরী সেখানে পাঠানো হবে বলে নিশ্চিত করেছেন ট্রাম্প।

ইউএসএস আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে এরই মধ্যে মার্কিন গণমাধ্যমে একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এসব প্রতিবেদনে কয়েকজন নাবিকের সাগরে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করার তথ্য উঠে এসেছে। বিষয়টি নাবিকদের পরিবারগুলোর মধ্যেও উদ্বেগ তৈরি করেছে।

মার্কিন নৌবাহিনীর ভারপ্রাপ্ত মন্ত্রী হাং কাও এক বিবৃতিতে রণতরীতে মানসিক অবসাদে ভোগা কয়েকজন নাবিককে চিকিৎসা দেওয়ার কথা স্বীকার করেছেন। তবে পরিস্থিতিকে নেতিবাচকভাবে উপস্থাপনের জন্য তিনি গণমাধ্যমের সমালোচনা করেন।

এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাত নিরসনে গত জুনে হওয়া চুক্তি ভেস্তে যাওয়ার পর এখন পর্যন্ত নতুন করে কোনো আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়নি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি শুক্রবার জানিয়েছেন, কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় দুই দেশের মধ্যে কেবল বার্তা আদান-প্রদান চলছে। তবে এটিকে যুদ্ধ বন্ধের আনুষ্ঠানিক আলোচনা হিসেবে বিবেচনা করা হচ্ছে না।

চুক্তি ভেস্তে যাওয়ার পর থেকেই ইরান তাদের অনুমতি ছাড়া হরমুজ প্রণালি অতিক্রমকারী জাহাজগুলোর ওপর হামলা পুনরায় শুরু করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ফলে একদিকে মার্কিন রণতরীর দীর্ঘমেয়াদি মোতায়েন নিয়ে উদ্বেগ বাড়ছে, অন্যদিকে যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের উত্তেজনাও অব্যাহত রয়েছে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...