যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির অনিশ্চয়তায় বাড়ছে তেলের দাম

Date:

spot_img

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য শান্তি চুক্তির আশা ম্লান হয়ে যাওয়ায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ঊর্ধ্বমুখী রয়েছে। বুধবার (১২ আগস্ট) রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ৭২ সেন্ট বা ০.৮১ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৮৯ দশমিক ৬৩ ডলারে পৌঁছেছে।

একই সময়ে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৭১ সেন্ট বা ০.৮৫ শতাংশ বেড়ে ৮৩ দশমিক ৯১ ডলারে দাঁড়িয়েছে।

এর আগে মঙ্গলবার উভয় সূচকের দামই এক ডলারের বেশি বেড়েছিল। ওই সময় গত ৩১ জুলাইয়ের পর সর্বোচ্চ সমাপনী দর স্পর্শ করে বাজার। এর ধারাবাহিকতায় বুধবারও নতুন করে মূল্যবৃদ্ধি দেখা দিয়েছে।

যুক্তরাষ্ট্রে তেলের মজুত বাড়ার খবরের পরও সোমবার আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম এক লাফে প্রায় ৫ শতাংশ বেড়ে যায়। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সম্ভাব্য চুক্তি নিয়ে অনিশ্চয়তা থাকায় বাজারে সরবরাহ পরিস্থিতি ও ভূরাজনৈতিক ঝুঁকি নিয়ে উদ্বেগ বাড়ছে।

রয়টার্সের তথ্যানুযায়ী, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তির সম্ভাবনা নিয়ে অনিশ্চয়তা অব্যাহত থাকায় আন্তর্জাতিক বাজারে তেলের দামে ঊর্ধ্বমুখী প্রবণতা বজায় রয়েছে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...