রংপুর বিভাগের নেতাদের সঙ্গে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সাংগঠনিক সভা

Date:

spot_img

দলকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে রংপুর বিভাগের বিভিন্ন জেলা ও মহানগর বিএনপির নেতাদের সঙ্গে সাংগঠনিক সভা করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (২৫ জুলাই) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় রংপুর বিভাগের নীলফামারী, কুড়িগ্রাম, গাইবান্ধা, লালমনিরহাট জেলার পাশাপাশি রংপুর জেলা ও মহানগর বিএনপির নেতারা অংশ নেন।

দলীয় সূত্রে জানা গেছে, সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা, তৃণমূল পর্যায়ে দলকে শক্তিশালী করা, ইউনিট থেকে জেলা পর্যন্ত সাংগঠনিক কাঠামো সুদৃঢ় করা এবং দলের বিভিন্ন কার্যক্রম নিয়ে নেতাদের সঙ্গে মতবিনিময়ের উদ্দেশ্যেই এ সভার আয়োজন করা হয়।

সভায় সংশ্লিষ্ট জেলার সাংগঠনিক অবস্থা, সদস্য সংগ্রহ কার্যক্রম, দলীয় কর্মসূচির বাস্তবায়ন, স্থানীয় পর্যায়ের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। একই সঙ্গে আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

দলীয় নেতাদের মতে, কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে অনুষ্ঠিত এ সাংগঠনিক সভা বিএনপির তৃণমূলকে আরও সক্রিয়, ঐক্যবদ্ধ ও সুসংগঠিত করার ধারাবাহিক কর্মসূচির অংশ।

সভায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুল খালেক, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য শামীম কায়সার লিংকনসহ কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...