ইকনের পাশে কৃষি ব্যাংক, এক লাখ টাকা সহায়তা ও বেতনসহ এক মাসের ছুটি

Date:

spot_img

মুর্শিদুল ইসলাম খান, বাগেরহাট

বিকেলে বাবার দাফন সম্পন্ন করে রাতে বাংলাদেশ কৃষি ব্যাংকের বাগেরহাট শাখার এটিএম বুথে দায়িত্ব পালন এবং পরদিন সকালে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে আলোচনায় আসা সংগ্রামী শিক্ষার্থী ইকনের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ কৃষি ব্যাংক।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বাংলাদেশ কৃষি ব্যাংকের প্রধান কার্যালয়ের নির্দেশে ইকনের হাতে এক লাখ টাকার আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়। একই সঙ্গে তার পড়াশোনা নির্বিঘ্নে চালিয়ে যাওয়ার সুবিধার্থে বেতনসহ এক মাসের ছুটিরও ব্যবস্থা করা হয়েছে।

খুলনা বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মোঃ আবু হাশেম মিয়া ইকনের হাতে এই অর্থ সহায়তা তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংকের মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ তরিকুল ইসলাম খান, বাগেরহাট শাখার ব্যবস্থাপক মোঃ সিরাজুল ইসলাম এবং বিভাগীয় কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপকসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

উল্লেখ্য, বাবার মৃত্যুর শোক বুকে নিয়েও দায়িত্ববোধের পরিচয় দিয়ে রাতে এটিএম বুথে ডিউটি পালন এবং পরদিন এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়ার ঘটনা গণমাধ্যমে প্রকাশিত হলে দেশজুড়ে ব্যাপক সাড়া পড়ে। এরপর প্রশাসন, বিভিন্ন ব্যক্তি-প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের পাশাপাশি এবার বাংলাদেশ কৃষি ব্যাংকও তার পাশে দাঁড়াল।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...