মিরপুর সার্ভিস সেলে পপুলার লাইফের বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত

Date:

spot_img

ফারজানা ফারাবী, নিজস্ব প্রতিনিধি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসি-এর মিরপুর সার্ভিস সেল (আল-আমীন বীমা, জনপ্রিয় বীমা ও ইসলামী ডিপিএস প্রকল্প)-এর উদ্যোগে বুধবার (২২ জুলাই ২০২৬) বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও), বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য জনাব বি. এম. ইউসুফ আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব বি. এম. শওকত আলী। এছাড়াও অনুষ্ঠানে কোম্পানির বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, কর্মকর্তাবৃন্দ, উন্নয়নকর্মী এবং সংশ্লিষ্ট প্রকল্পের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বীমা গ্রাহকদের হাতে দাবির চেক তুলে দেওয়া হয়। এ সময় প্রধান অতিথি বলেন, পপুলার লাইফ ইন্স্যুরেন্স সবসময় গ্রাহকদের আস্থা ও বিশ্বাসকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দ্রুত ও স্বচ্ছতার সঙ্গে বীমা দাবি পরিশোধে প্রতিশ্রুতিবদ্ধ। গ্রাহকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করাই প্রতিষ্ঠানের প্রধান লক্ষ্য বলে তিনি উল্লেখ করেন।

ব্যবসা উন্নয়ন সভায় তিনি মাঠপর্যায়ে সেবার মান বৃদ্ধি, নতুন গ্রাহক সংযোজন, গ্রাহকসেবা আরও গতিশীল করা এবং প্রতিষ্ঠানের ইতিবাচক ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতে সকল উন্নয়নকর্মীকে নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করার আহ্বান জানান।

বিশেষ অতিথি বি. এম. শওকত আলী বলেন, প্রতিষ্ঠানকে আরও এগিয়ে নিতে দলগত প্রচেষ্টা, দক্ষতা বৃদ্ধি এবং গ্রাহককেন্দ্রিক সেবার কোনো বিকল্প নেই। তিনি মাঠপর্যায়ের কর্মকর্তা ও কর্মীদের লক্ষ্য অর্জনে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।

সভায় উপস্থিত ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রতিষ্ঠানের চলমান কার্যক্রম, ব্যবসা সম্প্রসারণের কৌশল এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। প্রাণবন্ত আলোচনা ও অংশগ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...