আইএমএফ সরকারের সংস্কার কার্যক্রমে সন্তুষ্ট: অর্থমন্ত্রী

Date:

spot_img

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) আর্থিক খাতের সংস্কার, কর খাতে প্রবৃদ্ধি এবং সরকারের গৃহীত সামগ্রিক অর্থনৈতিক পদক্ষেপে সন্তুষ্টি প্রকাশ করেছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

সোমবার (১৩ জুলাই) দুপুরে আইএমএফ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

অর্থমন্ত্রী বলেন, বৈঠকে নতুন কোনো পে-স্কেল নিয়ে আলোচনা হয়নি। তবে অন্যান্য বিষয় নিয়ে আলোচনায় সন্তোষজনক অগ্রগতি হয়েছে।

তিনি জানান, আইএমএফের সঙ্গে নতুন ঋণ কর্মসূচির আওতায় যেসব শর্ত রয়েছে, সেগুলো দেশের অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। আর্থিক খাতের সংস্কার, রাজস্ব আদায় বৃদ্ধি এবং অন্যান্য অর্থনৈতিক সংস্কার বিষয়ে সরকারের অবস্থানের সঙ্গে আইএমএফ একমত হয়েছে।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, নতুন কর্মসূচির ভিত্তি ও কাঠামো আইএমএফের কাছে স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে এবং প্রস্তাবিত নীতিমালার প্রতি তারা পূর্ণ সমর্থন জানিয়েছে। তিনি বলেন, সংস্কার কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রেখে প্রয়োজনীয় পরিবর্তনগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। রাতারাতি কোনো বড় ধরনের সংস্কার সম্ভব নয় এবং এ বিষয়ে আইএমএফও সহমত পোষণ করেছে।

তিনি আরও বলেন, দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি এবং জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কোন সংস্কার কখন বাস্তবায়ন করা হবে, তা অগ্রাধিকারের ভিত্তিতে নির্ধারণ করা হবে। এই ধাপে ধাপে সংস্কার বাস্তবায়নের নীতিতেও আইএমএফ সম্মতি দিয়েছে।

অর্থমন্ত্রী বলেন, একটি নির্বাচিত রাজনৈতিক সরকারের জনকল্যাণমূলক দায়বদ্ধতা ও জনগণের প্রতি দায়িত্বশীলতার বিষয়টিকে আইএমএফ বিশেষভাবে গুরুত্ব দিয়েছে। জনগণের স্বার্থ অক্ষুণ্ণ রেখেই সরকারের সব অর্থনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে তিনি আশ্বাস দেন।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...