গণভোটের মাধ্যমে ফ্যাসিস্ট তৈরির পথ বন্ধ হবে -ধর্ম উপদেষ্টা

Date:

spot_img

আলী আহসান রবি :

ঢাকা, সোমবার ৫ জানুয়ারি ২০২৬

গণভোটের মাধ্যমে ফ্যাসিস্ট তৈরির পথ বন্ধ হবে বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

আজ (৫ জানুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে গণভোট বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এ মন্তব্য করেন।

ধর্ম উপদেষ্টা বলেন, বাংলাদেশে একবার কেউ ক্ষমতায় বসতে পারলে নানা ছল-চাতুরি ও কলাকৌশলের মাধ্যমে ক্ষমতা দীর্ঘায়িত করতে চায়। বিগত ৫৪ বছরের ইতিহাসে এদেশে এটাই ঘটেছে। গণভোটের মাধ্যমে এ অবস্থার পরিবর্তন ঘটবে। তত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন ও সরকারি কর্মকমিশন গঠনে সরকারি ও বিরোধী দল একত্রে কাজ করতে পারবে।

উপদেষ্টা আরো বলেন, দেশব্যাপী ইসলামিক ফাউন্ডেশনের নেটওয়ার্ক বিস্তৃত। এটিকে শক্তিশালী করা গেলে দেশ ও জাতির প্রভূত কল্যাণ সাধিত হবে। তিনি ইসলামিক ফাউন্ডেশনকে অধিদপ্তরে রূপান্তরের বিষয়ে উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন।

ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আঃ ছালাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ ও মনির হায়দার, মন্ত্রিপরিষদ সচিব ড. মোঃ আব্দুর রশীদ ও ধর্মসচিব মোঃ কামাল উদ্দিন।

অধ্যাপক আলী রীয়াজ বলেন, গণভোটে হ্যাঁ জয়ী হলে বাংলাদেশে হাসিনার মতো আর ফ্যাসিস্ট তৈরি হবে না। আগামী ৫০ বছরে বাংলাদেশের ভবিষ্যত পথরেখা কী হবে তা গণভোটের মাধ্যমে নির্ধারিত হবে। গণভোটের বিষয়ে জনসচেতনতা সৃষ্টিতে ইমামদেরকে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

দিনব্যাপী এ কর্মশালায় সারাদেশ থেকে চার শতাধিক বিশিষ্ট আলেম-ওলামা ও ইসলামিক ফাউন্ডেশনের মাঠ পর্যায়ের কর্মকর্তা অংশগ্রহণ করেন।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...