‎লালমনিরহাটে বিজিবির অভিযানে ২২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে উদ্ধার

Date:

spot_img

মেহেরুবান হাবিব (লালমনিরহাট প্রতিনিধি):

‎লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় গোয়েন্দা তথ্যভিত্তিক চোরাচালান ও মাদকবিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লেসহ এক চোরাকারবারিকে আটক করা হয়েছে।

‎বিজিবি সূত্র জানায়, সীমান্ত দিয়ে চোরাচালানের মাধ্যমে আনা মোবাইল ফোনের ডিসপ্লে কুলাঘাট বিশেষ ক্যাম্পের চেকপোস্ট ব্যবহার করে পাচারের পরিকল্পনা করা হচ্ছে-এমন গোপন তথ্যের ভিত্তিতে ১৫ বিজিবির একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে।

‎গত ৪ জানুয়ারি ২০২৬ সন্ধ্যা আনুমানিক ৭টা ৩০ মিনিটে কুলাঘাট চেকপোস্টে একটি ইজিবাইক সন্দেহজনকভাবে আসলে বিজিবি সদস্যরা সেটিকে থামিয়ে তল্লাশি চালায়। এ সময় ইজিবাইকের ভেতর থেকে ১০৪৮টি ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে উদ্ধার করা হয়।
‎এ ঘটনায় ইজিবাইকে যাত্রী সেজে থাকা চোরাচালানে জড়িত ব্যক্তি মোঃ সোহাগ হোসেন (২৭)-কে আটক করা হয়। আটককৃত সোহাগ হোসেনের পিতা মোঃ লুৎফর রহমান। তার বাড়ি কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি থানার কবির মামুদ গ্রামে।

‎লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর পক্ষ থেকে জানানো হয়, উদ্ধারকৃত মোবাইল ফোনের ডিসপ্লেগুলোর আনুমানিক সিজার মূল্য ২২ লাখ ৮ শত টাকা। আটককৃত আসামির বিরুদ্ধে লালমনিরহাট সদর থানায় মামলা দায়েরপূর্বক উদ্ধারকৃত মালামালসহ তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি চোরাচালান চক্রের সঙ্গে জড়িত অন্যান্য সদস্যদের শনাক্তে আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে।

‎এ বিষয়ে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন,পণ্য চোরাচালান জাতীয় অর্থনীতির জন্য মারাত্মক ক্ষতিকর। এতে দেশীয় বাজারে ভারসাম্য নষ্ট হয়, সরকার রাজস্ব থেকে বঞ্চিত হয় এবং সীমান্ত এলাকায় অপরাধচক্র সক্রিয় হয়ে ওঠে। এসব অপরাধ দমনে বিজিবি দৃঢ় অবস্থানে রয়েছে। সীমান্ত নিরাপত্তা ও দেশের অর্থনৈতিক স্বার্থ রক্ষায় নিয়মিত টহল, গোয়েন্দা তৎপরতা এবং চেকপোস্ট কার্যক্রমের মাধ্যমে বিজিবি ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...