কু‌ষ্টিয়ায় ৬ জন প্রার্থীর ম‌নোনয়ন বা‌তিল

Date:

spot_img

হৃদয় রায়হান, কুষ্টিয়া জেলা প্রতিনিধি :

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন যাচাই-বাছাইয়ে কু‌ষ্টিয়া জেলার ৪টি আসনে ৩৩ জন প্রার্থীর মধ্যে ৬ জন প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে। র‌বিবার (৪ জানুয়ারি) জেলা রিটার্নিং কর্মকর্তা মো. ইকবাল হো‌সেন তাদের মনোনয়ন পত্র যাচাই-বাছাইয়ের পর বাতিল করেন। এ সময় সিনিয়র জেলা নির্বাচন অফিসার মো.মাহবুবুর রহমান উপ‌স্থিত ছি‌লেন। বাতিল হওয়া বে‌শিরভাগ স্বতন্ত্র প্রার্থী ছিলেন। মনোনয়ন পত্রের সাথে হলফনামায় ও এক শতাংশ ভোটারের সমর্থনের স্বাক্ষরে ত্রুটি থাকায় তাদের মনোনয়ন বাতিল করা হয়ে‌ছে।

সকাল ১০টা থে‌কে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শুরু হওয়া বাছাইয়ে কু‌ষ্টিয়া-১(দৌলতপুর), কু‌ষ্টিয়া-২(মিরপুর-‌ভেড়ামারা) ও কু‌ষ্টিয়া-৪(কুমারখালী-‌খোকসা) আসনের ৬ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়। এছাড়া কুষ্টিয়া-৩ আস‌নে সকল প্রার্থীর ম‌নোনয়ন বৈধ ঘোষণা করা হয়। এরমধ্যে রয়েছেন কুষ্টিয়া-১ আসনে স্বতন্ত্র প্রার্থী উপ‌জেলা বিএন‌পির সা‌বেক যুগ্ম আহবায়ক মো. নুরুজ্জামান ও জাতীয় সমাজতা‌ন্ত্রিক দলের-‌জেএস‌ডি গিয়াস উদ্দিন। কু‌ষ্টিয়া-২ আসনে স্বতন্ত্র প্রার্থী আল আহসানুল হক। কু‌ষ্টিয়া-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ সাদী,উপ‌জেলা বিএন‌পির সভাপ‌তি নুরুল আনসার ও বাংলা‌দেশ সুপ্রীম পার্টির(বি.এস.পি) খাইরুল ইসলাম। কু‌ষ্টিয়া জেলা রিটার্নিং কর্মকর্তা মো. ইকবাল হো‌সেন জানান, কু‌ষ্টিয়ার ৪‌টি আস‌নে ৩৩ জন প্রার্থীর ম‌ধ্যে ৬ জ‌নের মনোনয়ন বাতিল হ‌য়ে‌ছে। বি‌শেষ ক‌রে স্বতন্ত্র প্রার্থী‌দের এক শতাংশ ভোটারের সমর্থনের ত্রুটি ছিল। ত‌বে ম‌নোনয়ন বা‌তিল হওয়া প্রার্থীরা আপিল করতে পারবেন।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

বাচসাসের নতুন নেতৃত্ব নির্বাচনে ভোট ২০ নভেম্বর

এম.আর.জে শান্ত: বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) ২০২৬-২০২৮ মেয়াদের...

কমিশনার মামুনের পিতার মৃত্যুতে দোয়া মাহফিল

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর ও বংশাল থানা...

আগামী তিন বছরে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: ড. জিয়াউদ্দিন হায়দার

বাগেরহাট প্রতিনিধি আগামী তিন বছরের মধ্যে দেশে এক লাখ নতুন...

খুলনায় ফুটপাত দখলমুক্ত করতে কেসিসির অভিযান, ভাঙা হলো অবৈধ দোকানপাট

খুলনা প্রতিনিধি খুলনা নগরীর ফুটপাত অবৈধ দখলমুক্ত করতে উচ্ছেদ...