বিশ্ববাজারে টানা তৃতীয় দিনের মতো কমল তেলের দাম

Date:

spot_img

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরোক্ষ আলোচনায় ইতিবাচক অগ্রগতির খবরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম টানা তৃতীয় কার্যদিবসের মতো কমেছে। বৃহস্পতিবার (২ জুলাই) বিশ্ববাজারে ব্রেন্ট ও ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই)—উভয় ধরনের অপরিশোধিত তেলের দাম প্রায় ১ শতাংশের বেশি হ্রাস পেয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিকে ঘিরে কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় দোহায় যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের মধ্যে পরোক্ষ বৈঠক অনুষ্ঠিত হয়। বিশ্বের মোট খনিজ তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ এই প্রণালি দিয়ে পরিবাহিত হয়। ফলে এ অঞ্চলের যেকোনো উত্তেজনা বা স্থিতিশীলতা বৈশ্বিক জ্বালানি বাজারে সরাসরি প্রভাব ফেলে।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ দেওয়া এক পোস্টে জানান, গত জুনে যুদ্ধবিরতির লক্ষ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের বিভিন্ন শর্ত বাস্তবায়ন নিয়ে দুই পক্ষের মধ্যে ইতিবাচক অগ্রগতি হয়েছে। যদিও আলোচনায় এখনো কোনো স্থায়ী শান্তি চুক্তির ইঙ্গিত পাওয়া যায়নি, তবে হরমুজ প্রণালি দিয়ে তেল সরবরাহ স্বাভাবিক থাকার সম্ভাবনাই বাজারে স্বস্তি ফিরিয়েছে।

বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকাল ৮টা ৫৬ মিনিট পর্যন্ত আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড ফিউচার্সের দাম ব্যারেলপ্রতি ৭৭ সেন্ট বা ১ দশমিক ১ শতাংশ কমে ৭০ দশমিক ৮০ মার্কিন ডলারে নেমে আসে। একই সময়ে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৮৪ সেন্ট বা ১ দশমিক ২ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৬৭ দশমিক ৭৪ ডলারে লেনদেন হয়।

এর আগের কার্যদিবসেও দুই বেঞ্চমার্কের তেলের দাম ১ শতাংশের বেশি কমে চার মাসের সর্বনিম্ন পর্যায়ে নেমে গিয়েছিল। বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমিত হওয়ার সম্ভাবনা এবং হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি সরবরাহে বিঘ্ন না ঘটার আভাস আন্তর্জাতিক বাজারে তেলের দামের ওপর নিম্নমুখী চাপ সৃষ্টি করেছে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...