হাইকোর্টের ৬৬টি বেঞ্চ গঠন

Date:

spot_img

নিজস্ব প্রতিবেদকঃ ডিসেম্বরের অবকাশ শেষে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচার কাজ পরিচালনার জন্য ৬৬টি বেঞ্চ গঠন করা হয়েছে।

প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নির্দেশে গঠিত ৬৬টি বেঞ্চের তালিকা আজ শনিবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। যেখানে ৩৩টি একক বেঞ্চ ও ৩৩টি দ্বৈত বিচারপতির বেঞ্চ রয়েছে। রবিবার থেকে হাইকোর্টের এসব বেঞ্চে বিচারকাজ চলবে।

রবিবার (৪ জানুয়ারি) প্রথম সুপ্রিম কোর্টের আপিল বিভাগে প্রধান বিচারপতি হিসেবে বিচারিক কার্যক্রম পরিচালনা করবেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। একইদিন সকাল সাড়ে ১০টায় আপিল বিভাগের ১ নম্বর এজলাস কক্ষে প্রধান বিচারপতিকে সংবর্ধনা দেবে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি।

গত ২৮ ডিসেম্বর দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে শপথগ্রহণ করেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...