মেসির রেকর্ড গড়া গোলে জর্ডানকে হারিয়ে নকআউটে আর্জেন্টিনা

Date:

spot_img

স্পোর্টস ডেস্ক

শুরুর একাদশে ছিলেন না অধিনায়ক লিওনেল মেসি। তবে তাতে আর্জেন্টিনার জয়ের ধারায় কোনো প্রভাব পড়েনি। বদলি হিসেবে মাঠে নেমে রেকর্ড গড়া এক গোল করেছেন মেসি। তার সঙ্গে জিওভানি লো সেলসো ও লাউতারো মার্তিনেসের গোলের সুবাদে জর্ডানকে ৩-১ ব্যবধানে হারিয়েছে আর্জেন্টিনা। টানা তিন ম্যাচে জয় তুলে নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই নকআউট পর্বে উঠেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

ডালাস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে কোচ লিওনেল স্কালোনি আগের ম্যাচের একাদশে নয়টি পরিবর্তন আনেন। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে আর্জেন্টিনা। ষষ্ঠ মিনিটে জিওভানি লো সেলসো গোল করলেও অফসাইডের কারণে সেটি বাতিল হয়।

তবে ১৯তম মিনিটে আর হতাশ হতে হয়নি লো সেলসোকে। ডি-বক্সের বাইরে পাওয়া ফ্রি-কিক থেকে দারুণ এক বাঁকানো শটে জর্ডানের জালে বল জড়ান এই মিডফিল্ডার। জর্ডানের গোলরক্ষক ইয়াজিদ আবুলাইলা ভুল পজিশনে থাকায় বল ঠেকানোর সুযোগ পাননি।

৩১তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে আর্জেন্টিনা। ভিএআরের সাহায্যে পাওয়া পেনাল্টি থেকে নিখুঁত শটে গোল করেন লাউতারো মার্তিনেস। এটি ছিল চলতি বিশ্বকাপে তার প্রথম গোল।

দুই গোলের লিড নিয়ে বিরতিতে যাওয়া আর্জেন্টিনা দ্বিতীয়ার্ধে কিছুটা চাপে পড়ে। ৫৫তম মিনিটে ডান দিক থেকে আসা ক্রসে পা ছুঁইয়ে জর্ডানের হয়ে ব্যবধান কমান বদলি খেলোয়াড় মুসা আল-তামারি। নিজেদের প্রথম বিশ্বকাপ অংশগ্রহণেই গ্রুপ পর্বের প্রতিটি ম্যাচে গোল করার কীর্তি গড়ে জর্ডান।

জর্ডান যখন সমতায় ফেরার স্বপ্ন দেখছিল, তখনই মাঠে নামেন লিওনেল মেসি। ম্যাচের ৬০তম মিনিটে তাকে বদলি হিসেবে নামান স্কালোনি। মাঠে নামার পরই গ্যালারিতে নতুন উদ্দীপনা ছড়িয়ে দেন আর্জেন্টাইন অধিনায়ক।

৮০তম মিনিটে ফ্রি-কিক থেকে নিচু শটে জর্ডানের জালে বল পাঠিয়ে ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেন মেসি। গোলরক্ষক আবুলাইলা ভুল দিকে ঝাঁপ দিলে সহজেই জালে জড়িয়ে যায় বল।

চলতি বিশ্বকাপে এটি মেসির ষষ্ঠ গোল। এই গোলের মাধ্যমে বিশ্বকাপে টানা সাত ম্যাচে গোল করার নতুন রেকর্ড গড়েছেন তিনি। একই সঙ্গে বিশ্বকাপে তার মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ১৯-এ।

গ্রুপ পর্বের তিন ম্যাচেই জয় পাওয়া আর্জেন্টিনা আগামী ৪ জুলাই মায়ামিতে শেষ ষোলোর ম্যাচে মুখোমুখি হবে কেপ ভার্দের।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...